প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বনধুলট এলাকায় গতকাল রোববার বিকেলে বজ্রপাতে চপেলা বেগম (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বাঁচামারা গ্রামের কৃষক আবদুল লতিফের স্ত্রী। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলা সদরে এক আত্মীয়র বাসায় থেকে চপেলা-লতিফ দম্পতির মেয়ে সাদিয়া আক্তার এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। গতকাল বিকেলে তিনি মেয়েকে দেখতে বাড়ি থেকে বের হন। বিকেল সাড়ে চারটার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে হেঁটে যাওয়ার পথে বনধুলট এলাকায় বজ্রপাতে মারা যান।