বজ্রপাতে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে ধান কাটতে গিয়ে গতকাল শুক্রবার ভোরে বজ্রপাতে জাহিরুল ইসলাম (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের কুরমইল গ্রামের মাঠে ঘটনাটি ঘটেছে। গ্রামবাসী সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পিটালিতলা গ্রামের ১৬ জন শ্রমিক কয়েক দিন ধরে মহাদেবপুরের কুরমইল গ্রামের কৃষক জাবেদ খাঁর বাড়িতে এসে ধান কাটার কাজ করছিলেন। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে শ্রমিকেরা মাঠে ধান কাটতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই জাহিরুল ইসলামের মৃত্যু হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জের পিটালিতলা গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি|