বজ্রপাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর উপজেলার আরকান্দি গ্রামে গতকাল বৃহস্পতিবার বিকেলে বজ্রপাতে ফজর আলী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি ওই গ্রামেই। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে টিপটিপ বৃষ্টি হচ্ছিল। ফজর আলী বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে মাছ ধরতে যান। এ সময় একটি বজ্রপাত তাঁকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আরকান্দি গ্রামের বাসিন্দা হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পাবনা অফিস