বজ্রপাতে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে জান্নাতুন (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল ছয়টার দিকে উপজেলার সিন্দুরনা গ্রামে। গতকাল ভোররাত থেকেই ওই এলাকায় বৃষ্টি হচ্ছিল। সকাল ছয়টার দিকে সিন্দুরনা গ্রামের মো. আলমের স্ত্রী জান্নাতুন প্রকৃতির ডাকে ঘর থেকে বাইরে আসেন। এ সময় বজ্রপাতে তাঁর দেহ ঝলসে যায়। পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা মুমূর্ষু অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি|