বজ্রপাতে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে মেহের আলী (২৭) নামে এক কৃষক নিহত এবং শফিক মিয়া (২৬) ও মজনু মিয়া (৩২) নামে আরও দুজন আহত হয়েছেন। গত মঙ্গলবার দুপুরে পাকুন্দিয়া পৌর শহরের শ্রীরামদী মহল্লায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, নিহত মেহের আলী উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের কলাদিয়া গ্রামের আবদুল খালেকের ছেলে। আহত শফিক এবং মজনুও একই গ্রামের বাসিন্দা। তাঁরা শ্রীরামদী মহল্লার একটি জমিতে ধান কাটছিলেন। বেলা দুইটার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে মেহের আলী ঘটনাস্থলে মারা যান।