প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডার কাছে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বজ্রপাতে মো. জামাল মাঝি নামের (২২) এক জেলের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জামালের বাড়ি চরমোন্তাজ ইউনিয়নের নয়ারচর গ্রামে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, একই সময় বজ্রপাতে নয়ারচর গ্রামের কৃষক মো. জাফর হাওলাদারের স্ত্রী আকলিমা বেগম (২৮) আহত হন। তাঁর শরীরের অর্ধেকের বেশি ঝলসে গেছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে পাঠানো হয়েছে। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি|