বজ্রপাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বজ্রপাতে তিনজন কয়লা শ্রমিক মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের যাদুকাটা নদীতে এ ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন জানান, ওই শ্রমিকেরা নদীতে কয়লা তোলার কাজ করছিলেন। বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যান। নিহত শ্রমিকেরা হলেন পুরানঘাট গ্রামের আবদুর রাজ্জাক, মানিগাঁও গ্রামের জামাল উদ্দিন ও কোপানাপাড়া গ্রামের আল আমিন। তাহিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল্লাহ জানান, বজ্রপাতে হতাহতরা পাহাড়ি ঢলের সঙ্গে নেমে আসা কয়লা কুড়িয়েই জীবিকা নির্বাহ করতেন।