বজ্রপাতে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে ধান রোপণের সময় বজ্রপাতে এক কৃষক নিহত ও অপর একজন আহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার উত্তর কাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম রমজান আলী সরদার (২০)। তিনি উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামের মিতা সরদারের ছেলে। আহত ব্যক্তি হলেন একই গ্রামের মো. মিজান সরদার (৫৫)। মিজান সরদার জানান, তিনি ও রমজান ঘটনার সময় উত্তর কাদপুর মাঠে ধানের চারা রোপণের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে রমজান ঘটনাস্থলেই প্রাণ হারান। মিজান সরদার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ক্লিনিকে ভর্তি করান। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা|