বজ্রপাতে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চক শিমলা গ্রামের গুল মোহাম্মদের ছেলে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ খান বলেন, সোমবার সকালে আনোয়ার হোসেন গরু নিয়ে হাল চাষ করার জন্য মাঠে যান। জমি চাষ করার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাত ঘটে। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন মারা যান। বজ্রপাতে একটি গরুও মারা যায়।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি