বজ্রপাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। তাঁর নাম সুফল মুন্সী (৫১)। তিনি বালিয়াকান্দী সদর ইউনিয়নের বকচর গ্রামের বাসিন্দা ছিলেন। বালিয়াকান্দী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল জানান, সুফল বাড়ির পাশে বকচর মাঠে কাজ করছিলেন। একপর্যায়ে বৃষ্টি শুরু হলে তিনি বজ্রপাতে নিহত হন। স্বজন ও প্রতিবেশীরা বালিয়াকান্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।