প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গতকাল সোমবার দুপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন উপজেলার বেগুননার্চি গ্রামের ভেজু মিয়া (৬৫) ও শ্রীধরনগর গ্রামের ঠান্ডু মণ্ডল (৪৫)। পুলিশ এবং এলাকাবাসী সূত্র জানায়, গতকাল দুুপুর একটার দিকে শ্রীধরনগর গ্রামের কৃষক ঠান্ডু মণ্ডল বৃষ্টির সময় খেতের আখ কেটে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। একই সময়ে বেগুননার্চি গ্রামে খেতে কাজ করার সময় বজ্রপাতে ভেজু মিয়া মারা যান। ঘিওর থানার ওসি আশরাফ-উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মানিকগঞ্জ প্রতিনিধি