বজ্রপাতে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বজ্রপাতে আবদুর রশিদ (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম চারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আবদুর রশিদ পশ্চিম চারিপাড়া গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে। এলাকাবাসী জানান, গতকাল দুপুরে আবদুর রশিদ বাড়ির পাশের কৃষিজমিতে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন। বেলা সোয়া একটার দিকে হালকা বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। বজ্রপাতে তাঁর গরুটিও মারা যায়। আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হানিফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।