প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার দুর্গাপুর গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে বজ্রপাতে সুজন মিয়া (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পার্শ্ববর্তী পূর্ব ভাকুম গ্রামের আবেদ আলীর ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকাল থেকেই বৃষ্টির মধ্যে বাড়ির পাশের ধানখেতে সুজন কাজ করছিলেন। দুপুরের দিকে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্বজনেরা তাঁর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। জয়মণ্ডপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।