বজ্রপাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে গতকাল বুধবার মো. শাহ্ আলম (৩০) নামের এক কৃষকের মৃত্যু ও তিনজন আহত হয়েছেন। উপজেলার বাট্টাজোড় গ্রামের শাহ্ আলম বেলা দেড়টার দিকে বৃষ্টির মধ্যে মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন শাহ আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। এদিকে বজ্রপাতে পেরিরচর গ্রামের জিকু মিয়া, মরিচ ফুল ও ধানুয়া কামালপুর গ্রামের আবেদা বেওয়া আহত হয়েছেন।