প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার উরিবুনিয়া গ্রামে গত বুধবার বজ্রপাতে সেলিনা বেগম (৩৫) নামের এক গৃহবধূ মারা গেছেন। সেলিনা বেগম উরিবুনিয়া গ্রামের চান মিয়ার স্ত্রী। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে ঘরের বারান্দায় বসে সেলিনা বেগম তাঁর ছেলে লিমনকে ভাত খাওয়াচ্ছিলেন। তখন বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে সেলিনা ও তাঁর ননদ লাইজু বেগম আহত হন। সন্ধ্যায় তাঁদের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেলিনাকে মৃত ঘোষণা করেন।