প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে আমনখেতে নিড়ানির কাজ করার সময় বজ্রপাতে সাদেকুল ইসলাম (৩৫) নামের এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে জেলার জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের আনছারহাট গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত থেকে এলাকায় বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। সকালে ওই ব্যক্তি গ্রামের মতিন মিয়ার রোপা আমনখেতে নিড়ানির কাজে যান। ওই সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত ঘটলে সাদেকুলের শরীর ঝলসে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি আনছারহাট গ্রামের মৃত সাহাবুদ্দিন মিয়ার ছেলে।