প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ে গতকাল রোববার বজ্রপাতে দুজন মারা গেছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলার কান্ধাল গ্রামের রিয়াজুল গতকাল সকালে গরুর ঘাস কাটতে বাড়ি থেকে বেরিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন। প্রতিবেশী লোকজন আহত অবস্থায় তাঁকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে রিয়াজুলকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাস্তায় তিনি মারা যান। অন্যদিকে গতকাল সকাল ১০টার দিকে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শাহাপাড়া গ্রামের আশরাফুল ধানখেতে মাছ ধরারত অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল ইসলাম ও ঠাকুরগাঁও সদর থানার ওসি এ কে এম মেহেদী হাসান বজ্রপাতে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।