বজ্রপাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার নোয়াবন্দ গ্রামে গতকাল বুধবার সকালে বজ্রপাতে শরীফ মিয়া (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার জনতা মডেল উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাঁর বাবার নাম ইদু মিয়া। সকাল সাড়ে আটটার দিকে নোয়াবন্দ হাওরে মাছ শিকার করতে যায় শরীফ। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।