বজ্রপাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নে গতকাল বুধবার বজ্রপাতে আবদুল কাদির (৩৫) নামের এক কৃষক মারা গেছেন। তাঁর বাড়ি স্থানীয় ভূকশিমইল গ্রামে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, কাদির সকালের দিকে বাড়ির পাশে হাকালুকি হাওরে নিজের জমিতে ধান চাষ করতে যান। বেলা সাড়ে তিনটার দিকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি|