বজ্রপাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল বুধবার বজ্রপাতে রুকন উদ্দিন ওরফে রুক্কু মিয়া (৫৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি কসবা উপজেলার শিমরাইল উত্তরপাড়া গ্রামে। রুক্কু মিয়া গতকাল সকালে গরু নিয়ে বুড়ি নদীর পাড়ে যান। বেলা সোয়া ১১টার দিকে বজ্রপাতে তিনি সেখানেই মারা যান। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, বজ্রপাতে রুকন উদ্দিন মারা যাওয়ার বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।