বজ্রপাতে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা সদর উপজেলার বেষ্টপুর গ্রামে গত শনিবার সন্ধ্যায় বজ্রপাতে শরিফুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি ওই গ্রামের রাজা মোল্লার ছেলে। পুলিশ সূত্র জানায়, কৃষক শরিফুল ইসলাম বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন। সন্ধ্যা সাতটার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাঁকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু হেনা মিলন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।