বজ্রপাতে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালা উপজেলার মশাডাঙ্গায় গতকাল মঙ্গলবার ভোরে বজ্রপাতে গোপাল মণ্ডল (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি তালা উপজেলার মশাডাঙ্গা গ্রামের হুদু মণ্ডলের ছেলে। কাপাসডাঙ্গা চিংড়িঘেরে পাহারা দেওয়ার সময় বজ্রপাতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার খারফার বিলে শামুক উঠাতে গিয়ে গত সোমবার সন্ধ্যায় বজ্রপাতে মারা যান আজিজ শেখ (১৮) ও রাজীব শেখ (১৬)।
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা ও গোপালগঞ্জ প্রতিনিধি