বজ্রপাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের ঘাসিটুলা এলাকায় বজ্রপাতে গতকাল মঙ্গলবার দুপুরে কলি বেগম (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ছাড়া জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ধুপড়ি হাওর এবং একই উপজেলার দলুইগাঁওয়ে আরও দুজন মারা গেছেন। তাঁরা হলেন যথাক্রমে আবদুর রহমান (৩০) ও সুলেমান (৪০)। দুজনেই কৃষক। নগরের ঘাসিটুলা এলাকার আজিজুল ইসলামের মেয়ে কলি বাড়ির বাইরে বান্ধবীর সঙ্গে খেলা করছিল। বেলা দেড়টার দিকে আচমকা বজ্রপাতের বিকট শব্দে দুজনই অচেতন হয়ে পড়ে। কিছুক্ষণ পর বান্ধবীর জ্ঞান ফিরলেও কলির জ্ঞান ফেরেনি। এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।