বজ্রপাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শহরে বজ্রপাতে তাওসীন সিকদার (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে শহরের নবগ্রাম রোড সিকদারপাড়ার খান সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। তাওসীন উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। সে স্থানীয় মনির সিকদারের ছেলে। এক প্রত্যক্ষদর্শী বলেন, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টির মধ্যে সিকদারপাড়ার খান সড়কে তাদের গরুর জন্য ঘাস কাটতে যায় তাওসীন। তখন হঠাৎ বিকট শব্দে বজ্রপাতে আহত হয় সে। তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।