বজ্রপাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তালতলী এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর নাম আফাজ উদ্দিন (৭০)। বাড়ি উপজেলার তালতলী গ্রামে। মৌচাক ইউপির সদস্য আবদুল কুদ্দুস জানান, বেলা একটার দিকে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে আফাজ মাঠ থেকে গরু আনতে যান। এরপর বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। একই দিন মানিকগঞ্জ সদর উপজেলার জায়গীর গ্রামে বজ্রপাতে আবদুস সালাম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।