বজ্রপাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার এলাকায় গতকাল দুপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আনোয়ার হোসেন কুমিল্লার মেঘনা উপজেলার নলচর গ্রামের সাব মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী নলচর গ্রামের মঈন উদ্দিন মিয়া বলেন, দুপুরে আনোয়ার ইঞ্জিনচালিত ট্রলার চালিয়ে মেঘনা নদী দিয়ে সোনারগাঁয়ের বৈদ্যের বাজার ঘাটে পৌঁছান। এ সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁর লাশ গ্রামের বাড়িতে নিয়ে যান।