বজ্রপাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় বজ্রপাতে আলম মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকালে উপজেলার চিরাং ইউনিয়নে। তিনি মোজাফরপুর ইউনিয়নের ছয়দুন গ্রামের আবদুল বারেকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আলম মিয়া গতকাল সকাল সাতটার দিকে বাড়ির পাশের ‘কালিয়ান’ বিলে মাছ ধরতে গেলে বজ্রপাতের শিকার হন। পরে সেখান থেকে তাঁকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আলমকে মৃত ঘোষণা করেন। চিরাং ইউপির চেয়ারম্যান মো. মশিউর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।