বজ্রপাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে তালাশকুট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম ইউসুফ ব্যাপারী (৫৫)। তিনি তালাশকুট এলাকার বাসিন্দা। তাঁর ছেলে মো. শাহ আলম বলেন, সকালে তাঁর বাবা ইউসুফ ব্যাপারী ছোট নৌকা নিয়ে বর্ষার পানিতে বিলে বড়শি দিয়ে মাছ ধরতে যান। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ঝড়-বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত হলে তিনি নৌকা থেকে পড়ে যান। পরে পানি থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।