বজ্রপাতে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বজ্রপাতে ইমাদুল দফাদার (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার ধুবাইল ইউনিয়নের লক্ষ্মীধড়দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ইমাদুল দফাদার লক্ষ্মীধড়দিয়া গ্রামের আমজেদ দফাদারের ছেলে। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এর ভেতর ইমাদুল গ্রামের মাঠে খেতে ধানের চারা লাগাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে হঠাৎ বজ্রপাতের আঘাতে ইমাদুলের পেট ফেটে যায়। এ সময় মাঠে কাজ করা অন্য কৃষকেরা তাঁকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।