বজ্রপাতে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বজ্রপাতে ইয়ার হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার মধ্যরাতে উপজেলার পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের পশ্চিম বিলে এই ঘটনা ঘটে।
ইয়ার আলীয়াবাদ গ্রামের আবু ফায়েজ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ইয়ার তাঁর বাবা আবু ফায়েজ মিয়ার সঙ্গে গ্রামের পশ্চিম বিলে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে ইয়ার গুরুতর আহত হন। তাঁর বাবা আবু ফায়েজ তাঁকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।