বজ্রপাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গতকাল রোববার বজ্রপাতে আবদুর রহিম (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি বাইগুনী গ্রামে। পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, আবদুর রহিম গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের ইছামতি হাওরে ধানের চারা রোপণ করতে যান। সেখানে তাঁর ওপর বাজ পড়ে। পরে সেখান থেকে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আবদুর রহিমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।