প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার আশাশুনিতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আশাশুনি উপজেলার ভোলানাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম সরমত মোল্লা (২৫)। তিনি ওই গ্রামের শাহবাজ মোল্লার ছেলে। একই দিনে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মোতাহার হোসেন (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা গ্রামের কুয়োত মল্লিকের ছেলে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা ও রাজবাড়ী প্রতিনিধি