বজ্রপাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত রোববার বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মাসুম মিয়া (২৮)। তিনি উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামের মো. সামসুদ্দিনের ছেলে। জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাসুম মিয়া জেলে ছিলেন। তিনি রোববার সন্ধ্যার আগ মুহূর্তে বৃষ্টির মধ্যে বাগিচাপুর বিলে জাল দিয়ে মাছ শিকার করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এলাকাবাসী সন্ধ্যার দিকে বিল থেকে তাঁর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। রূপনারায়ণকুড়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।