প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গত শুক্রবার বজ্রপাতে আবদুর রউফ (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি পশ্চিম বেলতৈল গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে আবদুর রউফ গোয়ালঘরে গরু তুলছিলেন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্বজনেরা তাঁকে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। হাতীবান্ধা ইউপির চেয়ারম্যান মো. নুরুল আমিন ও ঝিনাইগাতী থানার ওসি মো. মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।