বজ্রপাতে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বউলাকুল গ্রামে গতকাল বুধবার দুপুরে বজ্রপাতে রফিক হোসেন (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি গতকাল সকালে পাশের শিবালয় উপজেলার বাথন্ড গ্রামে নিজের বোরো ধানের খেতে আগাছা পরিষ্কার করতে গিয়েছিলেন। দুপুরে মেঘ দেখে বাড়ি ফিরছিলেন। বেলা আড়াইটার দিকে বাড়ির অদূরে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘিওর থানার ওসি মিজানুর রহমান বলেন, লাশ স্বজনেরা বাড়ি নিয়ে গেছেন।