বজ্রপাতে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদচণ্ডীপুর গ্রামে গতকাল বুধবার বেলা দেড়টার দিকে বজ্রপাতে সন্ন্যাসী মণ্ডল (৩৮) নামের এক চিংড়িচাষির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের জয়কৃষ্ণ মণ্ডলের ছেলে। নিহতের স্বজনেরা জানান, সন্ন্যাসী দুপুরে বাড়ির পাশে নিজের ঘেরে মাছ ধরতে যান। দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জামালউদ্দিন ঘটনা নিশ্চিত করেছেন।