বজ্রপাতে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের সুরানন্দপুর গ্রামে গত শনিবার রাতে বজ্রপাতে কৃষ্ণ রুদ্রপাল নামের একাদশ শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে গ্রামের কুন্তল রুদ্রপালের ছলে ও কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে ভারী বৃষ্টিপাতের সময় কৃষ্ণ রুদ্রপালের ওপর বজ্রপাত হয়। পরে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।