বজ্রপাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজীতে গতকাল মঙ্গলবার বজ্রপাতে মো. এয়াকুব (৭০) নামে এক ব্যক্তি মারা গেছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ আকাশে মেঘ দেখে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় উপজেলার  উত্তর ধর্মপুর গ্রামের মো. এয়াকুব বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যান। তিনি মাঠে যাওয়ার পর বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে তাঁর শরীরের কিছু অংশ ঝলসে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।