বজ্রপাতে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বজ্রপাতে মোহাম্মদ শাহজাহান (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী থানার ইছানগর এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, ইছানগর এলাকায় বজ্রপাতে গুরুতর আহত হন শাহজাহান। ওই অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।