প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দেখার হাওর ও সাংহাই হাওরে গত বৃহস্পতিবার বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলো জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামের আশিকুর রহমান (১২) ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার তাজুল ইসলাম (৩২)। তারা হাওরে ধান কাটছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সুনামগঞ্জ অফিস