বজ্রপাতে মৃত্যু ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরে মাছ ধরার সময় গতকাল মঙ্গলবার বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। নিহত জেলেরা হলেন উপজেলার রফিনগর গ্রামের মিজানুর রহমান (৩০) ও মোকাইম মিয়া (২০), সাদিপুর গ্রামের আবদুল্লাহ মিয়া (২০)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কালিকোটা হাওরে জেলেরা মাছ ধরছিলেন। সকাল ১০টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিন জেলের মৃত্যু হয়। পরে অন্য জেলেরা তাঁদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। দিরাই থানার ওসি বায়েছ আলম বলেন, নিহতের স্বজনেরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে লাশ দাফনের ব্যবস্থা করেন।