বজ্রপাতে শিক্ষকসহ দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় শিক্ষকসহ দুই ব্যক্তি মারা গেছেন। গতকাল শুক্রবার পার্বতীপুর ইউনিয়নের আড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের সোনাবর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন (৪৫) ও রফিকুল ইসলামের স্ত্রী সোনা বেগম (৪০)। পার্বতীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, গতকাল দুপুরে বৃষ্টির মধ্যে নিজের বাড়ির ছাদে কাজ করছিলেন মোতাহার হোসেন এবং বাড়ির উঠানে কাজ করছিলেন সোনা বেগম। এ সময় বজ্রপাত হলে দুজনই ঘটনাস্থলেই মারা যান।