বজ্রপাতে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বজ্রপাতে খলিল মিয়া (৯) নামে এক শিশু মারা গেছে। গতকাল শনিবার বিকেল চারটার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের বেরি হাওরে এ ঘটনা ঘটে। খলিল উপজেলার ঘাগড়া গ্রামের মুস্তু মিয়ার ছেলে। সে ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। পুলিশ জানায়, গতকাল বিকেলে খলিল ঘাগড়া বেরি হাওর থেকে গরু নিয়ে বাড়িতে ফেরার সময় হঠাৎ বজ্রপাতে মারা যায়। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।