বজ্রপাতে শিশুর মৃত্যু, আহত আরও ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজানের হলদিয়া এলাকায় বজ্রপাতে আবু বক্কর (৮) নামের এক শিশু নিহত হয়েছে। একই ঘটনায় বক্করের বোনসহ আরও তিন শিশু আহত হয়। গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে হলদিয়ার নন্দারখিল এলাকায় এই ঘটনা ঘটে।আহত শিশুরা হলো মো. আলমগীরের মেয়ে সোনিয়া আক্তার (১০), মো. মোজাম্মেলের মেয়ে শিল্পী (১৩) ও ছেলে পেয়ারুল ইসলাম (৮)। তারা সবাই পূর্ব খিরাম ব্র্যাক স্কুলের শিক্ষার্থী।