বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুলাউড়া উপজেলার চাতলাপুর চা-বাগানের রবিদাস টিলায় বজ্রপাতে এক চা-শ্রমিকের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রোববার বেলা দুইটায় ভারী বর্ষণের সময় মাঠে কাজ করছিলেন চাতলাপুর চা-বাগানের শ্রমিক গোপাল রবিদাস (৪৫)। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।