বজ্রপাতে সাত ছাত্রী অসুস্থ, তরুণের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার আশাশুনি উপজেলার লাঙ্গলদাড়িয়া গ্রামে গতকাল সোমবার দুপুরে বজ্রপাতে এক তরুণের মৃত্যু হয়েছে। মেহেরপুরের গাংনীর হাড়াভাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন বজ্রপাতের ঘটনায় সাত ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে।
নিহত ওই তরুণের নাম মোখলেছুর রহমান (২৩)। তিনি লাঙ্গলদাড়িয়া গ্রামের আব্দুর রউফ মল্লিকের ছেলে ও সাতক্ষীরার সিটি কলেজের দর্শন বিভাগ থেকে চলতি বছর স্নাতক (সম্মান) পাস করেছেন।
এদিকে গাংনীতে বিদ্যালয়ে ক্লাস চলাকালীন বজ্রপাতের বিকট শব্দে অসুস্থ তিন ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।