বজ্রপাতে সাতটি ভেড়ার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কাপনাপাহাড় চা-বাগান এলাকায় গতকাল মঙ্গলবার সকালে বজ্রপাতে সাতটি ভেড়া মারা গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাগানের লাকড়িটিলা এলাকার বাসিন্দা শম্ভু রিকমনের পাঁচটি ও বাংলা এলাকার বাসিন্দা বীণা গোয়ালার দুটি ভেড়া পার্শ্ববর্তী কাশীনগর হাওরে ছিল। সকাল সাড়ে নয়টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই ভেড়াগুলো মারা যায়।