প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বওড়া গ্রামে বজ্রপাতে মীম খাতুন (৯) নামের এক শিশু নিহত এবং তারই বান্ধবী আম্বিয়া খাতুন (৯) নামের আরেক শিশু আহত হয়েছে। শিশু দুটি স্থানীয় অনুশীলন বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেণির ছাত্রী। নিহত মীম গ্রামের সবজি ব্যবসায়ী রবিউল আলমের আর আহত আম্বিয়া একই গ্রামের আবুল কাশেমের মেয়ে। আহত শিশুটিকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ব্যক্তিরা বলেন, দুই বান্ধবী গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের মাঠে খেলছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই মীম মারা যায় এবং আম্বিয়া আহত হয়। বেলকুচি থানার ওসি সাজ্জাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।