বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা এলাকায় বজ্রপাতে হৃদয় (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল শনিবার বেলা দুইটায় হৃদয় বন্ধুদের সঙ্গে চাঁদপুর শহর থেকে ফরিদগঞ্জ উপজেলার লোহাগড়ের ঐতিহাসিক মঠ দেখতে যায়। এ সময় বজ্রপাতে সে ও তার দুই বন্ধু আহত হয়। পরে তাকে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হৃদয় চাঁদপুর শহরের আদালত পাড়ার ইব্রাহীম খলিলের ছেলে। সে চাঁদপুর শহরের কালেক্টরেট স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।