বজ্রপাতে স্ত্রী নিহত, স্বামী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী সদর উপজেলার কচুকাটা গ্রামে গতকাল শুক্রবার বজ্রপাতে স্ত্রী নিহত ও স্বামী আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ঢাঙ্গী বেগম (৪৫)। তিনি একই গ্রামের জহির উদ্দিনের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জহির উদ্দিন (৫০) ও ঢাঙ্গী বেগম বাড়ির উঠানে বসে ছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ঢাঙ্গী বেগম মারা যান। স্থানীয় লোকজন জহির উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করেছে। কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।